সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে পাটও হলুদ বীজ ও সার বিতরণের উদ্বোধন

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে পাটও হলুদ বীজ ও সার বিতরণের উদ্বোধন

২০২৫-২৬ অর্থবছরের সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬শ কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ,১০জনকে হলুদ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, কৃষিবিদ রাশেদুল কবির, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, জাতীয়তাবাদী দলের কৃষকপাটীর সভাপতি মোঃ ফারুক হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃমিজানুর রহমান মিজান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ছাদেক হোসেন।

এসময় কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়। বক্তারা বলেন, এই প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন।

Ads