জয়পুরহাটে তিন দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
জয়পুরহাটে তিন দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে তিন দফার দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। রোববার বেলা সাড়ে ১১টায় অস্থায়ী ইউনিয়ন ভবন কার্যালয়ে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।

তিন দফার দাবি হুবাহুব দেওয়া হলো-
০১। সকল মিল/প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি লক্ষ্যে দক্ষ জনবল তৈরীর স্বার্থে স্মারক নং-৩৬.০৪.০০০০.০০১.১৮.০০১.২৩-১২৪, তারিখ: ১৫/০৫/২০২৪ খ্রিঃ অবৈধ মনগড়া স্থগিত করা অফিস আদেশটি অবিলম্বে প্রত্যাহার করে মৌসুমী জনবলদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীণ ভাবে স্থায়ী পদে সমন্বয় করতে হবে। যাতে প্রতি ৫ বছর, ১০ বছর অন্তর পদোন্নতি দিয়ে ভবিষ্যতের জন্য দক্ষ জনবল তৈরী করা যায়। স্থায়ী শূন্য পদে কোন প্রকার দৈনিক হাজিরা (কানামনা) অথবা অবসরপ্রাপ্ত জনবল দিয়ে কাজ করানো যাবে না।

০২। দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে বিগত সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধার ১৫% টাকা পে-কমিশনের কর্মচারী- কর্মকর্তাদের ১লা জুলাই ২০২৫ খ্রিঃ হতে প্রদান করা হচ্ছে। অতীব দুঃখের বিষয় মজুরী-কমিশনের শ্রমিকদের উক্ত বিশেষ সুবিধার ১৫% টাকা প্রদান করা হচ্ছে না, যা অতিসত্তর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করতে হবে। আগামীতে নতুন স্কেল ঘোষনা হতে যাচ্ছে সেখানে শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের এক সাথে স্কেল ঘোষনা করতে হবে।

০৩। মিল/প্রতিষ্ঠানের আপদকালীন সাশ্রয়নীতির অজুহাতে ২০১৬ সালে সদর দপ্তরের বোর্ড সভার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হয়। বর্তমানে ২০০২ সালের সেটআপ দিয়ে মিল/প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম চলছে, তাই অনতিবিলম্বে সাশ্রয়নীতির চিঠি প্রত্যাহার করে পূর্বের ন্যায় ২০০২ সালের সেটআপ অনুযায়ী সকল আর্থিক সুবিধা দিয়ে শ্রমিক-কর্মচারীদের অসন্তষ দূর করে কাজের গতি ফিরে আনা প্রয়োজন।

জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আনিসুর রহমান ও কার্যকরী সদস্য সোহেল রানা প্রমুখ।

Ads