মাগুরায় বাংলা নবাবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
মাগুরায় বাংলা নবাবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরায় বাংলা নবাবর্ষ ২৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন সোমবার সকালে এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় আগামী ১বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করে সারা শহর প্রদক্ষিন শেষে স্থানীয় নোমান ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুদিন ব্যাপী বৈশাখী মেলা সহ নানান কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় জেলা পরিষদ প্রশাসক আলী আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শিভলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিশু একাডেমীর কর্মকর্তা ইকবাল তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, জেলা জাসাস আহবায়ক কাজী মিহির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, এন এস আই সহকারী পরিচালক রাজিব হাসান বক্তব্য রাখেন।

বক্তারা এবারের ১ বৈশাখ সকলের অংশ গ্রহনের মাধ্যমে প্রানবন্ত ভাবে উদযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক ১বৈশাখের সকল কর্মসুচি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Ads