নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ঝিনাইদহে সমাবেশ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ঝিনাইদহে সমাবেশ

“সুস্থ নারী, নিরাপদ জীবনÑতবেই জাতির উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে মঙ্গলবার বেলা ১১ টায় পোস্ট অফিস মোড়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রুবিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু। এসময় আরও বক্তব্য রাখেন বাসদ-এর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাব রয়েছে, যা নারীদের চলাফেরা ও কর্মজীবনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দ্রুত সময়ের মধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।

Ads