বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

জয়পুরহাট জেলার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সি আর ডি সুইমিং পুল এর মাঠে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক জনাব শর্মিলা দাস, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মুন্না ও সাঁতার প্রশিক্ষক মোঃ সাহিদুজ্জামানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারীরা। ১৬ এপ্রিল ২০২৬ এ ৪০ জন কাব স্কাউটকে নিয়ে সিআরডি সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

জয়পুরহাট জেলা স্কাউট জানায়, প্রশিক্ষণ কার্যক্রম কাদের ছাতার বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে প্রতিবছরই জেলা স্কাউটস এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখবে।

Ads