ঝিনাইদহে তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম, জাম, লিচু, জামরুলের গুটি

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ঝিনাইদহে তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম, জাম, লিচু, জামরুলের গুটি

ঝিনাইদহ জেলার সদর, কালীগঞ্জ, হরিণাকু-ু, শৈলকুপা, কোটচাঁদপুর, মহেশপুর উপজেলায় তাপ প্রবাহ ও খরায় ঝড়ে পড়ছে আম, জাম, লিচু, জামরুলের গুটি। ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছে এলাকার চাষীরা। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বাগানে স্প্রে, সেচ দিয়ে গুটি পড়ারোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষিরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন তাপপ্রবাহ, খরা চলমান থাকলে ফলন বিপর্যয়ের আশংকা করছেন অনেকে। বিগত বছরের থেকে এ বছর ফল ভালো হয়েছিলো। তেল সঠিক সময়ে না পাওয়ায় সেচ দিতেও নানান সমস্যা সৃষ্টি হচ্ছে।

সার, কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিচর্যায় ও ব্যাঘাত ঘটছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে কৃষকদের। প্রথম দিকে গাছে গাছে প্রচুর মকুল থাকলেও অধিকাংশ কৃষকের ক্ষতির কারণে বাগান গুলোতে নিয়মিত স্প্রে ও সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্তৃপক্ষ।

Ads