মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি

১ মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ মোঃ মনোয়ার হোসেন। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার,বিভিন্ন সরকারি দফতরের প্রধানগনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মাগুরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

Ads