আশাশুনিতে ৩টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
আশাশুনিতে ৩টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আশাশুনিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়ুয়া খাল ও হিমখালীর খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।

আজ রবিবার ৩ মে বিকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে
উপজেলা প্রশাসন, বিএডিসি (সেচ), সাতক্ষীরার যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম.ওমর সাকি ফেরদৌস পলাশ।

বক্তব্য রাখেন বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনে সীনা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াত ইসলামের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Ads