প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসুচি পীরগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসুচি পীরগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ

সারা দেশে প্রধানমন্ত্রীর অগ্রধিকার কর্মসূচি ” ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন”। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় রংপুর জেলা পরিষদের উদ্যোগে পীরগঞ্জে ১ হাজার ৫শ’টি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রংপরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সড়কে গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, কুমেদপুর উচ্চ বিদ্যালয়, খয়েরবাড়ি আল-মদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাদিরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জামতলা আল-জামিয়াতুল ইসলামিয়া মাদিনাতুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও কুমেদপুর-টুকুরিয়া রাস্তা, ধাপেরহাট-চতরা রাস্তা সহ জেলা পরিষদের পীরগঞ্জস্থ ডাকবাংলো বৃক্ষরোপন করা হযেছে। সকালে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দারদা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল, প্রশাসনিক কর্মকর্তা মোক্তাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads