ফকিরহাটে বৈরি আবহাওয়ায় ধান সংগ্রহে প্রযুক্তিগত সহায়তা

ফটিক ব্যানার্জি, ফকিরহাট প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ফকিরহাটে বৈরি আবহাওয়ায় ধান সংগ্রহে প্রযুক্তিগত সহায়তা

বাগেরহাটের ফকিরহাটে বৈরি আবহাওয়ায় চলতি বোরো মৌসুমে ধান ও বীজ সংগ্রহে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে কৃষি বিভাগ।

মঙ্গলবার বিকালে টাউন নওয়াপাড়া এলাকায় আয়োজিত এক সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা প্রীপ মন্ডলের সঞ্চালনায় কৃষক-কৃষাণীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন।

এ সময় প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষা, সঠিক সময়ে ধান কাটা ও বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন।

 

Ads