ঝিনাইদহে পেঁয়াজের ভালো ফলন হয়েছে, কৃষক ন্যায্যা দাম না পাওয়ায় হতাশ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ঝিনাইদহে পেঁয়াজের ভালো ফলন হয়েছে, কৃষক ন্যায্যা দাম না পাওয়ায় হতাশ

ঝিনাইদহ জেলায় বিঘা প্রতি ২০০ মনেরও বেশী পেঁয়াজ উৎপাদন হয়েছে। বিগত দিনে লাভ জনক দাম পাওয়ায় আবাদ বেড়েছে। অনেকে জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। অতিরিক্ত সরবরাহের কারনে বাজারে মূল্য কমে গেছে। ভালোমানের পেঁয়াজ ১০০০ থেকে ১১০০ টাকা মন দরে বিক্রয় হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ বছর জেলায় ১৪ হাজার ৪৫৭ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।

অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। তবে সংরক্ষন সুবিধার অভাবে দুশ্চিন্তায় আছেন, কৃষকগণ ন্যায্য দাম না পাওয়ায়, হতাশ, ইতিমধ্যে উত্তোলণ ও শেষ পর্যায়ে। এজন্য হাট বাজারে হাটগুলোতে ভ্যান, আলমসাধু ভর্তি পেঁয়াজের সারি দেখা যাচ্ছে।

Ads