ডোমারে দৃষ্টিনন্দন রিয়াজিয়া জামে মসজিদ পরিদর্শনে দুবাই এর মেহমান

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
ডোমারে দৃষ্টিনন্দন রিয়াজিয়া জামে মসজিদ পরিদর্শনে দুবাই এর মেহমান

নীলফামারীর ডোমারে দ্বীনি এলেম শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসায় অবস্থিত দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মিত হয়েছে। মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী হুজুরের ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সহায়তা করেন দুবাইয়ের ডক্টর আলী আল রশিদী।

শারজাহ চ্যরিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে রবিবার (১০ মে) দুপুরে মসজিদ ও মাদ্রাটি পরিদর্শনে আসেন দুবাইয়ের ডক্টর আলী আল রশিদী।

এসময় মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী হুজুরের সহযোগিতায় এলাকার ১০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়।

বিতরণ শেষে দুবাইয়ের প্রনিনিধিগণ উক্ত মসজিদে যোহরের নামাজ আদায় করেন। দৃষ্টি নন্দন মসজিদ কমপ্লেক্স, হুজুর খানা, ক্যান্টিন, শিশুদের ক্লাসরুম দেখে মেহমানগণ খুশী ও সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শন কালে মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহা-সচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, শারজাহ চ্যরিটি ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মাওঃ ফয়সাল আহমাদ, কোম্পানীর উত্তরবঙ্গ প্রতিনিধি মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ আবুল কালাম আজাদ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মাহমুদ বিন আলম, রিয়াজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ ফজলুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads