পীরগঞ্জে ব্র‍্যাকের কর্মশালা

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
পীরগঞ্জে ব্র‍্যাকের কর্মশালা

রংপুরের পীরগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ- ফেরতদের পুনরেকত্রীকরণ ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ‘ব্র‍্যাক’ এর প্রত্যাশা- ২ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। কর্মশালায় ব্র‍্যাকের প্রত্যাশা- ২ প্রকল্পের গৃহীত সেবা সমুহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ব্র‍্যাক রংপুর এর এমআরএসসি’র কো- অডিনেটর মাহমুদ জামান।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবির, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, টিটিসির অধ্যক্ষ জিয়া উদ্দীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা ও বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী, প্রগ্রাম অগানাইজেশন কর্মকর্তা ওমর ফারুক, প্রকল্পের সুবিধা ভোগী বিদেশ ফেরত নারী রোজী বেগম, বুলবুলি বেগম, আলেয়া বেগম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারী কর্মকর্তা, গণমাধ্যম ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সমাজ কর্মী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

Ads