মির্জা আব্বাসের সবশেষ অবস্থা সম্পর্কে যা জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
মির্জা আব্বাসের সবশেষ অবস্থা সম্পর্কে যা জানালো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন। তবে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

গতকাল সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

Ads