ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে মোঃ ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছোট্ট এই ৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

Ads