ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে এ সভার আয়োজন করা হয়। জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মমিনুর রহমান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সভায় জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জেলার উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বক্তাগণ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নে এনজিওগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। সভা শেষে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Ads