নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন করেন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন করেন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসন, খুলনার আয়োজনে আজ শনিবার ১৬ মে বেলা ১১ টা ৩০ মিনিটে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।

বিশেষ অথিতির বক্তব্যে মাননীয় পুলিশ কমিশনার বলেন, ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা।

খুলনা জেলা ক্রীড়াঙ্গনের এক ঐতিহ্যবাহী জনপদ এবং এখান থেকে জাতীয় পর্যায়ে বহু খেলোয়াড় দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এ অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে অসংখ্য জাতীয় দলের তারকা খেলোয়াড় তৈরি হবে।

এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক জনাব মিজ্ হুরে জান্নাত-সহ খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।

Ads