আরটিভিতে তুরস্কের ধারাবাহিক “মোস্তফা”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
আরটিভিতে তুরস্কের ধারাবাহিক “মোস্তফা”

বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তুরস্কের ধারাবাহিক ‘মোস্তফা’ এখন আরটিভিতে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পাওয়ায় আরটিভি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। এটি রচনা করেছেন এথেমওজিস্ক।পরিচালনা করেছেন চাগরিভি লালোস্তভালি এবং ওসমান তাসি।

এর গল্পে দেখা যায়, মোস্তফা কারায়েল একজন পুলিশ অফিসার, য়িনি তার ছেলের সাথে সুখে জীবনযাপন করতে থাকে। তার কাছে তার ছেলেই সব, পুরো পৃথিবীর সমান। তিনি একজন নীতিবান পুলিশ অফিসার। মাফিয়াদের ধরতে কাজ করছেন।

মোস্তফা যখন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছেন, তখন তাকে ফাঁদে ফেলা হয়। একটি মিথ্যা মামলায় মোস্তফাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। তিনি এক বছরের জন্য বন্দী থাকেন। এ কারণে, তিনি তার ছেলের হেফাজত হারিয়ে ফেলেন। মোস্তফার শ্বশুর তার ছেলের হেফাজত নেয়।

এক বছর পর মোস্তফা যখন জেল থেকে বেরিয়ে আসেন, তখন তার আর কোনো আশা থাকে না। পুলিশের চাকরি আর ফিরে পান না। মোস্তফা ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ শুরু করেন। ধারাবাহিকের কাহিনী মোড় নেয় অন্যদিকে।

Ads