ডোমারে রুফ ক্রপ কেয়ার লিঃ এর উদ্যোগে কৃষক মাঠ দিবস

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
ডোমারে রুফ ক্রপ কেয়ার লিঃ এর উদ্যোগে কৃষক মাঠ দিবস

“একটি বীজ, অনেক স্বপ্ন” এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সুনামধন্য কোম্পানী রুফ ক্রপ কেয়ার লিমিটেড এর উদ্যোগে কৃষক মাঠ দিবস সুষ্ট ভাবে সর্ম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়রে আজিজার মিয়ার হাট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বায়োজিত হোসেন জুয়েল। ভুট্টা ও ধান বীজের গুনগতমান ও কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কোম্পানীর মার্কেটিং অফিসার রুহুল আমিন।

এ সময় অতিথি হিসাবে প্রভাষক ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন দিলু, পরিবেশক এটিএম মোস্তাফিজুর রহমান তুহিন, সেলস্ অফিসার অসিম রায়, প্রান্তিক কৃষক হাফিজুল ইসলাম, রুবেল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভুট্টা মেজর ৪৪৭২, পাইনিয়ার ৩৫৩২ সহ হাইব্রিড ধান চাষ আবাদে কৃষকদের বিশেষ ধারনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধীক কৃষক অংশগ্রহন করেন। নিয়মতান্ত্রিক ভাবে কৃষিকাজ করে সফলতা নিশ্চিতকরণে কৃষকদের পরামর্শ প্রদান করেন কোম্পানীর মার্কেটিং অফিসার রুহুল আমিন।

Ads