তানোরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ভূমি পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
তানোরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ভূমি পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলা নিবাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারগণের সঙ্গে সিসিবিভিও রক্ষাগোলা নেতৃবৃন্দু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান।

সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিওর) আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড (বি.এফ.ডি.ডব্লিউ) জর্মানী’র সহযোগিতায় তানোর ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, জমা সহকারী ইমন, তানোর তহসিল অফিসের নায়েব তানভীর আহমেদ, মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, সিসিবিভিও উর্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, উর্ধতন সমাজ সংগঠক ইমরুল সাদাত, সিসিবিভিও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সাংবাদিক সাঈদ সাজু, টিপু সুলতান, মিজানুর রহমান মিজান, বকুল হোসেন, আবদুুস সবুর, মনিরুজ্জামান, সোহেল রানা, সারোয়ার হোসেনসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষদের আমাদের সকলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে সব সমস্যগুলো রয়েছে সেগুলো প্রশাসনকে সু-নজর দিতে হবে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে থেকে সিসিবিভিও রক্ষাগোলা কমিটি উপজেলা প্রশাসনকে তাদের ভূমি সক্রান্ত বিষয়গুলো সমাধানের জোর দাবি জানান ।

Ads