তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয় সভা। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচএ বার্নাবাস হাসদাক। কোরবানী পশু ও চিকিৎসাসহ নানাবিধ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী।

আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, পৌরসভা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেরাজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি মনিরুজ্জামান মনি, সম্পাদক সারোয়ার হোসেন, রাজু আহম্মেদ প্রমুখ। এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ads