ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

 

Ads