মহাসড়ক নির্মাণে ত্রুটিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি হতে পারে – সেতুমন্ত্রী

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মহাসড়ক নির্মাণে ত্রুটিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি হতে পারে – সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি) বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশকিছু স্থানে সড়ক নির্মাণে ত্রুটি রয়েছে। আমরা এই মহাসড়ক দ্রুত সংস্কার করার ব্যবস্থা করেছি। এই যে ঈদযাত্রা শুরু হয়েছে। অনেক স্থানে কিছু ত্রুটির কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি হতে পারে। আমরা যতটা সম্ভব সেই স্থানগুলো মেরামত করেছি বা করা হচ্ছে।

তিনি রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যারা দায়িত্বে আছি, আমাদের তখনই ঈদ মনে হয় যখন শুনি ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে। বিশেষ করে মহাসড়কের এই চন্দ্রা এলাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো যখন নির্বিঘেœ যমুনা সেতু পর্যন্ত পৌঁছে যায় তখন আমাদের অনেকটাই শান্তি লাগে। এ অঞ্চলের কর্মজীবী মানুষ বছরে এই দুটো উৎসবেই পরিবারসহ বাড়ি যান। তাদের এই যাত্রা আমাদের সকলের প্রচেষ্টায় শান্তিপূর্ণ করতে হবে।

পরিবহন সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়ে মন্ত্রী বলেন, এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি বাস টার্মিনাল নির্মাণের দাবি আপনাদের দীর্ঘদিনের। আমরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। কিন্তু আপনাদের কাছে আমি একটি দাবি করে যাচ্ছি সেটি হলো এই ঈদযাত্রায় হাজার হাজার মানুষ যাতে স্বস্তিতে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌছতে পারে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রা ত্রিমোড় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলে প্রবেশের এটাই একমাত্র সহজ মাধ্যম। আমরাও এই সড়ক দিয়েই যাই। এই হাজার হাজার মানুষ যাতে আপনাদের এই এলাকা নিরাপদে ও ভোগান্তিহীন পাড় হতে পারে। আর সেটা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাধারণ মানুষ, পরিবহন মালিক ও শ্রমিকরা যদি এই কাজটা করেন তাহলে আমরাও কথা দিচ্ছি, আপনাদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করব।

এর আগে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি), পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ^াস (এমপি), গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান (এমপি), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর খানসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের লোকজন, বিভিন্ন যানবাহনের চালক ও সহযোগীরা।

 

Ads