যশোরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
যশোরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ

যশোরে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার মঠবাড়ি গ্রামে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শরিফুল ইসলাম মোল্লার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মোল্লার সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুমন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ডের সহ-সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক জয়নাল মোল্লা এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

Ads