সিরাজগঞ্জে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আযহার নামজ অনুষ্ঠিহ হয়েছে। সকাল সাড়ে ৭টার সময় কেন্দ্রীয় খান সাহেবের ঈদগা মাঠে নামায়ের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে মুসুল্লিদের উদ্দেশ্যে দোয় ও সকলের সহযোগিতা কামনা করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তরা শরিক হয়ে ঈদের নামাজ আদায় করেন।

এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি আব্দুল্লাহ ইয়াম। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন মাওঃ তরিকুল ইসলাম। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।

 

Ads