ঈদ একক নাটক “শুরু থেকেই শুরু”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
ঈদ একক নাটক “শুরু থেকেই শুরু”

আর টিভির ঈদের একক নাটক “শুরু থেকেই শুরু”। মীর আরমান হোসেনের পরিচালনা এবং রিফাত আদনান পাপেনর রচনায় আর টিভির ঈদ নাটক একক নাটক “শুরু থেকেই শুরু”।

গল্পঃ এক সমুদ্র সৈকতে প্রথম দেখা হয় সানির আর তিথির। দূর থেকে তিথিকে দেখেই সানিরের মনে অদ্ভুত এক টান তৈরি হয়। কিন্তু তিথি মানুষটা রুক্ষ, একা থাকতে ভালোবাসে, অযথা কেউ কাছে এলেই বিরক্ত হয়। সামিরের সরল ভালোবাসা, তদ্র ব্যবহার-সবই সে ভুল বোঝে। বারবার সামিরকে দূরে ঠেলে দেয়, এমনকি অপমানও করে।

তবুও সামির থামে না। তার বিশ্বাস-ভালোবাসা ভয় পেলে হয় না। ধীরে ধীরে নানা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তিথির জীবনে জায়গা করে নেয় সে। কখনো হোটেলের ক্যাফেতে, কখনো পাহাড়-কণার পাশে, কখনো নিরিবিলি পথে হাঁটতে হাঁটতে সামির তার কথায়, উপস্থিতিতে, মায়ায় তিথির মন হালকা করে দেয়। তিথি বুঝতে শুরু করে, এই মানুষটা তাকে বদলাতে চায় না, শুধু বুঝতে চায়।

সময়ের সাথে সাথে তিথিও সামিরের প্রেমে পড়ে যায় সামির তার জন্য আয়োজন করে গান, সারপ্রাইজ, ছোট ছোট স্বপ্ন। সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে সে তিথিকে প্রপোজ করে, আর তিথি ‘হ্যাঁ’ বলে। মনে হয়, এবার সব ঠিক হয়ে গেছে।

কিন্তু হঠাৎই সব ভেঙে পড়ে।তিবি অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, সে এক বিরল রোগে ভুগছে-ডাইনামিক ডিমেনশিয়া। প্রতি পাঁচ-ছয় মাস পরপর তার স্মৃতি মুছে যায়। সে ভুলে যায় সামিরকে, তাদের প্রেমকে, তাদের সব স্মৃতি। আর সবচেয়ে ভয়ংকর সত্যটা হলো-এটা নতুন কিছু না। গত পাঁচ বছর ধরে এই একই গল্প বারবার ঘটছে।

প্রতিবার তিথির স্মৃতি মুখে গেলে, সামির আবার নতুন করে তার প্রেমে পড়ে। আবার পরিচয় দেয়, আবার ভালোবাসে, আবার তাকে হাসতে শেখায়। এই গল্পের একমাত্র স্মৃতিধারী মানুষটি শুধু সামিয়ই।

ডাক্তার তাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলেন। কিন্তু সামিরের কাছে এটাই স্বাভাবিক। তার কাছে ভালোবাসা মানে একবার পাওয়া নয়, বারবার শুরু করার সাহস রাখা তিথি ভুলে গেলেও, সে ভুলে না। কারণ তার বিশ্বাস-ভালোবাসা সযস্মৃতিতে না, অনুভবে বেঁচে থাকে।

শেষে আশার আলো জ্বলে ওঠে। তিষির রোগের জন্য নতুন এক চিকিৎসা এসেছে। ঝুঁকি আছে, খরচ আছে, কিন্তু সামির প্রস্তুত-সবকিছু দিতে। কারণ তার কাছে তিথির সুস্থতাই সবচেয়ে বড় স্বপ্ন।

শেষ দৃশ্যে, তিথি সামিরের দিকে নিষ্পাপ হাসি দিয়ে তাকায়-সে জানে না সে কে। তার সামির জানে-এই হাসির জন্যই সে হাদ্দারবার শুরু করতে রাজি। কারণ তার ভালোবাসার নামই হলো শুরু থেকেই শুরু।

Ads