মাগুরার কৃতি সন্তান ড, আলী আফজালকে সংবর্ধনা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
মাগুরার কৃতি সন্তান ড, আলী আফজালকে সংবর্ধনা

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (REHAB)-এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম মহম্মদপুর ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আলী আফজালের এ অর্জন শুধু বালিদিয়া নয়, সমগ্র মহম্মদপুর উপজেলার জন্য গর্বের বিষয়। কৃষি ও উন্নয়ন খাতে দীর্ঘদিনের অবদানের পাশাপাশি তিনি এখন দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠনের নেতৃত্বে আসীন হয়েছেন, যা এলাকার মানুষের জন্য সম্মানের।

এ সময় ড. আলী আফজালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে REHAB আরও গতিশীল হবে এবং দেশের আবাসন খাত নতুন দিগন্তে পৌঁছাবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত REHAB-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ড. আলী আফজাল সভাপতি নির্বাচিত হয়েছেন।

Ads