ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ একক নাটক ‘আমার বউ সব জানে‘

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ একক নাটক ‘আমার বউ সব জানে‘

ঈদুল আযহা উপলক্ষ্যে মারুফ হোসেন সজীবের পরিচালনায় বিশেষ একক নাটক ‘আমার বউ সব জানে‘। অভিনয়: খায়রুল বাসার, আনিকা আইরা। প্রচারিত হবে দীপ্ত টিভিতে ঈদের সপ্তম দিন রাত ১০টায়।

সংক্ষেপে গল্প ঃ সাজ্জাদ খুশবুর নতুন সংসারের বয়স আট মাস। সাজ্জাদ চাকরি করে আর খুশবু ঘরকন্নার কাজে ব্যস্ত থাকে। কাজের ফাঁকে ফাঁকে মুঠোফোনে দুজনের কথা হয়। ইদানিং সাজ্জাদ সম্পর্কে খুশবুর কানে কিছু উড়ো খবর আসে।

নীচতলার ভাবি নাকি সাজ্জাদকে কোন মেয়ের সাথে ঘুরতে দেখেছে। ভাবীর কথায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে খুশবুর। সাজ্জাদ অফিস থেকে ফিরতেই শুরু হয় কথা কাটাকাটি। এর কিছুদিন যেতে না যেতই খুশবুর এক বান্ধবী জানায়, খুশবু আর সাজ্জাদকে নাকি গতকাল সন্ধ্যায় এক রেস্টুরেন্টে দেখেছে সে।

খুশবু ভাবে, সে তো ছিলো না, তাহলে মেয়েটি কে। আবার কথা কাটাকাটি। একদিন খুশবুকে নিয়ে শপিংয়ে বের হয় সাজ্জাদ। মার্কেটে সাজ্জাদের প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা হয়। সাজ্জাদ স্ত্রীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার পরিচয় করিয়ে দেয়। এবার খুশবুর সন্দেহ বিশ্বাসে রূপ নেয়।

আবার ঝগড়াঝাটি, এবার খুশবু ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যায়। বলে যায়, আর ফিরবেনা। একা বাসায় সাজ্জাদের শুধু খুশবুকে মনে পড়ে, অন্যদিকে খুশবুর চোখে ভেসে বেড়ায় সাজ্জাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো।

Ads