মাগুরা জেলায় নতুন জেলা প্রশাসকের যোগদান

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
মাগুরা জেলায় নতুন জেলা প্রশাসকের যোগদান

মাগুরা জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ ৪ জুন বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদ-এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ শেষে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

 

Ads