মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মতবিনিময় করেছেন। সোমবার ৮ জুন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের,এনডিসি আমিনুল ইসলাম ও জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সাংবাদিক রূপক আইচ আবুল বাশার, শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, ফয়সাল পারভেজ প্রমুখ।

সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার দ্বায়িত্ব। এজন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য বলে জানান। জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য এ বিষয়ে সাংবাদিকদের উন্নত লেখোনি উন্নয়ন অগ্রযাত্রাকে সার্থক করবে বলে মনে করেন। তিনি সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনা আশা করে হলুদ সাংবাদিকতাকে পরিহার করার আহবান জানান।

মাগুরা বাসিকে সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি করতে চান নবাগত জেলা প্রশাসক। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের ৪০ জন সদস্য অংশ নেয়।

Ads