খুলনা নগরীর গল্লামারী এলাকাসহ ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
খুলনা নগরীর গল্লামারী এলাকাসহ ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা নগরীর গল্লামারী এলাকাসহ ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

গতকাল সোমবার ০৮ জুন সকাল সাড়ে ৯টায় পরিদর্শনকালে তিনি কাজের গুণগতমান বজায় রেখে এবং জনদুর্ভোগের কথা ভেবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। ব্রিজের কাজ আগামী ৪০/৪৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া তিনি গল্লামারী ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাজার কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক।

কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শমসের আলী মিন্টু, খন্দকার ফারুক হোসেন, আসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads