মাগুরা প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসুচির তাৎপর্য শীর্ষক সেমিনার

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
মাগুরা প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসুচির তাৎপর্য শীর্ষক সেমিনার

মাগুরা সদর উপজেলা সমাজ সেবা কার্যালযের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসুচির তাৎপর্য শীর্ষক এক সেমিনার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার এ সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচারক জাহিদুল আলম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী মোঃ জযনুর রহমান প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠির এক বিরাট অংশ প্রতিবন্ধী, তাদের উপেকবষা করে দেশের উন্নয়ন সম্ভব নেয়। তাই প্রতবন্ধীদের দের বোঝা না বানিয়ে মূলস্রোতধারায় অর্ন্তভুক্ত করতে এ উপবৃত্তি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

Ads