মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা”-এর বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মদ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্ওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস ও পৌর বিএনপি’র সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

সভাপতি করেন প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ, মাগুরা।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের সৃজনশীল কাজের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নান্দনিক চর্চা এবং ইতিবাচক মনন গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মানবিক গুণাবলিতে উদ্বুদ্ধ করতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads