শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ শুক্রবার (৩ জুলাই) ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকেই শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা সরাসরি উপস্থিত হয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই চ্যানেলকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

আগত অতিথিরা বলেন, এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলে এসেছে। আগামীতেও সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস রেখে এগিয়ে যাবে—এনটিভির কাছে আমাদের এমনটাই প্রত্যাশা।

Ads