খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার ০২ জুলাই নগরীর টুটপাড়া জোড়াকল বাজার সংলগ্ন বগীর পুকুর, এন দাস লেন, মিয়াপাড়া বিনোদিনী হাসপাতাল গলি, টুটপাড়া তালতলা হাসপাতাল সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, পানি নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন

এছাড়া বিকলে তিনি খালিশপুর থানাধীন বাস্তহারা কলোনী, দৌলতপুর থানাধীন মহাসিন মোড়, মহেশ্বরপাশা পশ্চিমপাড়া ও রেলীগেট বাজার সংলগ্ন এলাকার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রশাসক বগীর পুকুরের কচুরীপানা অপসারণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Ads