উলিপুরে জুলাই শহীদ দিবস পালিত

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
উলিপুরে জুলাই শহীদ দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম,আরিফ।

আলোচনা সভায় বিশেষ অতিথির আসন অলংকৃত করেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ হায়দার আলী মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এস, এম, মেহেদী হাসান, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক, জামায়াতের জেলা সুরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল জলিল. এনসিপি’র আহবায়ক শাখওয়াত হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ।

উপজেলা স্কাউটস কমিশনার রফিকুল ইসলাম আনসারীর উপস্থাপনায় আলোচনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন, মামুনুর রশিদ, আতিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব ও সহকারি অধ্যাপক সোলায়মান আলী সরকার প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সূধিজন ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Ads