জুলাই বিপ্লব স্মরণে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
জুলাই বিপ্লব স্মরণে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার আসরের নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়াল, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক সামসেল আরেফিন, মাওলানা রবিউল ইসলাম, ড. হাবিবুর রহমান, হারুন অর রশিদ সহ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Ads