প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি(দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেসিক এনজিওর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, শিক্ষিকা মোছাঃ মাহামুদা , মোছাঃ ফজিনাতুন, শিক্ষক পলাশ ধনপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ১৫০ জন প্রতিবন্ধী ও অভিভাবকগণ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Ads