আর্জেন্টিনার ফুটবলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
আর্জেন্টিনার ফুটবলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা

আসন্ন ফুটবল ম্যাচে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে ঝিনাইদহে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গন থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ-এর উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

নেতৃত্ব দেন শাহীনুর আলম লিটন। শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন ও প্রিয় খেলোয়াড়দের ছবি বহন করে শতাধিক ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলের বিজয় প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আর্জেন্টিনার ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে কাক্সিক্ষত সাফল্য অর্জন করবে।প্রাণবন্ত এ আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শোভাযাত্রাটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

 

Ads