জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধা, ভিক্ষুক পুনর্বাসন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধা, ভিক্ষুক পুনর্বাসন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের মাধ্যমে জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধা,ভিক্ষুক পু্নর্বাসন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

১৮জুলাই শনিবার সকাল থেকে সারাদিন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান শ্রীপুর উপজেলার বিভিন্ন কর্মসুচিতে যোগ দন । তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জাতীয় সংসদ সদস্য মাগুরা-১

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমাউল হুসনা পিংকি, সহকারী কমিশনার (ভূমি), বদরুল আলম হিরো, সাবেক সভাপতি উপজেলা বিএনপি,খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,

এছাড়া আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন পাপান পিআইও,আব্দুর রাজ্জাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,খন্দকার আশরাফুল আলম নালিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মাসুদ মজুমদার ও মোল্লা খলিলুর রহমান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী।

এর আগে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি ঔষধি হরিতকি বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৪জন জুলাই শহীদ পরিবারে ও আহত জুলাই জুলাই যোদ্ধাকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা, অসহায় দরিদ্র ৫০জনের মাঝে ৩০কেজি করে চাউল, অসহায় এক নারীকে ৩টি ছাগল, দুই জন প্রতিবন্ধীর জন্য দুটি হুইল চেয়ার ও দুইজন অসহায় ব্যক্তির কর্মসংস্থানের জন্য দুটি ভ্যান প্রদান করা হয়।

Ads