কেসিসি”র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট উদ্বোধন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
কেসিসি”র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার ২০ জুলাই বিকেলে কলেজ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির “রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট” এর উদ্বোধন করেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনকালে প্রশাসক বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ^ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে। তাদের গৃহীত কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন পরিবেশ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় সংস্থাটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যমান জলাশয় পরিচ্ছন্ন করা, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ছাতা ও ক্যাপ বিতরণ, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন করাসহ ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং মশক নিধনে ঔষধ স্প্রে করা হবে।

গৃহীত কার্যক্রমগুলি কলেজের ৩০ জন যুব সদস্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক মো. বুলবুল আহমেদ, প্রজেক্ট অ্যাসোসিয়েট মোঃ সাকিবুল হাসান, অ্যাডমিন এন্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি -খুলনা সিটি ইউনিট এর উপসহকারী পরিচালক মোসা: রেক্সোনা খাতুন।

Ads