দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

মেঘা অভিমান ভুলে নাহিয়ানের কাছে ফিরে আসে। ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় নাহিয়ানের ইনকামের একটা ব্যবস্থা হলেই বিয়ে করবে। কিন্তু এর মাঝেই রাশাকে নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

নাহিয়ান মেঘার সাথে বুয়েটে না গিয়ে রাশার সাথে দেখা করতে যায়। রাজীব সেই সুযোগের সদ্ব্যবহার করে মেঘাকে বুয়েটে পৌঁছে দেয়। যাওয়ার পথে সে ভালো মানুষের অভিনয় করে নাহিয়ানের জন্য একটি আকর্ষনীয় চাকরির প্রস্তাব দেয় মেঘাকে।

নাহিয়ান এই সাহায্য নেবে না ভেবে মেঘা প্রথমে রাজি হয় না। পরবর্তীতে বাসা ভাড়া দিতে না পেরে নাহিয়ান যখন আর্থিক সংকটে পড়ে যায়, তখন মেঘা রাজীবের অফিসের বিষয়টা গোপন রেখে তাকে ওই চাকরির অফারটি দেয় এবং নাহিয়ানও রাজি হয়ে যায়। রাজীবের পেতে রাখা গোপন ফাঁদ, এই চাকরির আসল সত্যটা ফাঁস হলে নাহিয়ান ও মেঘার সম্পর্কের পরিণতি কী হবে?

সম্পর্কটি এখন এক কঠিন দোলাচলে। এখন সব বাধা পেরিয়ে মেঘা-নাহিয়ান বিয়ে করবে, নাকি ওদের মাঝে তৈরি হবে নতুন কোনো দূরত্বের দেয়াল?

এই সাপ্তাহের গল্প: নাহিয়ান আবারও বাড়ি ছেড়ে চলে যায়। ছেলের এমন আচরণে বাবা শাফায়েত রশীদ প্রচুর রেগে যায়। এরই মধ্যে হাবিব নামের একজন নাহিয়ানের পিয়নের চাকরি করার একটি ভিডিও শাফায়াতের মোবাইলে পাঠালে ভিডিওটি দেখে তার রাগ ও হতাশা আরও বেড়ে যায়।

এদিকে, মেঘার মা তার মেয়ের কাছে ফিরে আসায় মা- মেয়েতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঠিক তখনই নাহিয়ান ফিরে এসে মেঘার মাকে দেখে চমকে যায়। মেঘার মা কি ওদের একসাথে থাকা মেনে নিবে নাকি মেঘাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে?

 

Ads