ঝিনাইদহে পাটের ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
ঝিনাইদহে পাটের ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা

ঝিনাইদহে চলতি মৌসুমে পাটের ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটলেও বাজারদর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ঝিনাইদহ হাট খোলা, হাটগোপালপুর, গোয়ালপাড়া, ভাটইবাজার, বিষয়খালী, লাঙ্গলবাদ, ডাকবাংলা হাটে পাট বিক্রয় হয়ে থাকে। এবছর অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাটের গাছ বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

তবে উৎপাদন খরচের তুলনায় কাক্সিক্ষত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা। কৃষকরা জানান, পাট চাষে বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পাট কাটা-জাগ দেওয়াসহ নানা খাতে ব্যয় বেড়েছে। ফলে ভালো ফলন পেলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে তাদের লাভের পরিবর্তে লোকসান গুনতে হতে পারে।

এদিকে কৃষকদের দাবি, মৌসুমের শুরুতেই পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক পর্যায়ে সরাসরি পাট বিক্রির সুযোগ তৈরি করা হলে তারা ন্যায্য দাম পাবেন। কৃষকরা আশা করছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাটের বাজারদর স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। এতে ভালো ফলনের সুফল সরাসরি কৃষকের ঘরে পৌঁছাবে এবং পাট চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

Ads