বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন ঝিনাইদহে অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন ঝিনাইদহে অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ঝিনাইদহ জেলা কমিটির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন বুধবার বিকাল সাড়ে ৫ টায় ঝিনাইদহ পায়রাচত্বরে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন কুমার বাগচী।

বক্তব্য রাখেন রবিউল ইসলাম, কাজী ফারুক প্রমুখ। বক্তাগণ বলেন আমেরিকার সাথে দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল সহ, চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা ও রাষ্ট্রয়ত ৪৪ টি শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় না দেওয়ার দাবী জানানো হয়।

Ads