মাগুরার জুলাই ১০ শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেছে জামায়াত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
মাগুরার জুলাই ১০ শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেছে জামায়াত

মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলার ১০ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শাখা।

বৃহস্পতিবার বিকালে আল আমিন ইয়াতিম খানার জেলা কমপ্লেক্স এ অনুষ্ঠিত এ সভায় বক্তব্য বাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শাখার জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, সাবেক আমীর আব্দুল মতিন, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী,জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল গাফফার,পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন শহীদ ফরহাদের পিতা মোঃ গোলাম মোস্তফা,শহীদ আসিফ ইকবালের চাচাতো ভাই হামীম ও শহীদ আহাদের পিতা মোঃ ইউনুস আলী।

শহীদ পরিবারের সদস্যরা বলেন,জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সন্তান প্রাণ হারিয়েছে। আন্দোলনে আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আজ এ নতুন বাংলাদেশ। বিভিন্ন সমস্যায় জর্জরিত আজ শহীদ পরিবার। শহীদ পরিবারদের সহযোগিতার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার আমাদের জন্য যা করছে তা খুবই সামান্য। আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই।

জেলা জামায়াতে ইসলামী মাগুরা শাখার ভারপ্রাপ্ত আমির সাঈদ হোসেন বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাজ করছে। আমরা জেলার শহীদ পরিবারের সাথে সব সময় যোগাযোগ রাখছি। তাদের খোঁজখবর নিচ্ছি। শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমরা কাজ করছি। আমরা চাই সারা বাংলাদেশে পরিবারদের বাঁচাতে হবে। জুলাই শহীদের পরিবার বাঁচলে বাংলাদেশ বাচবে।

Ads