যশোরে আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন প্রতিষ্ঠান

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
যশোরে আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন প্রতিষ্ঠান

যশোরে ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উপদেষ্টা আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর ফারুক আহম্মেদ, আলী শাহ, নজরুল ইসলাম, সায়েদ আলী, সাব্বির হোসেন, মাসুম, নাজমুল, মাসুদ, আশরাফুল, শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবর্ধনার জবাবে মীর মনিরুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা সব সময় থাকবে। ‘সেবা’ সংগঠনের মাধ্যমে পরিচালিত মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, মীর মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা অন্যদেরও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা মীর মনিরুজ্জামান বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Ads