কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আলী আশরাফের ইন্তেকাল

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রতিনিধি (কুমিল্লা)ঃ
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আলী আশরাফের ইন্তেকাল

কুমিল্লা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মো. আলী আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
​গত রাত ২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গনি সরকারের বড় ছেলে।
​
গতকাল সোমবার বাদ যোহর খোদেদাউদপুর খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

​জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার ছোট ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম এবং বড় ছেলে কাস্টমস কর্মকর্তা শাহরিয়ার সুজন। বক্তব্যে তারা মরহুমের জীবনের ভুলত্রুটি ও জিবদ্দশায় তিনি কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া চান।

​জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের মেজো ভাই সাবেক ডিআইজি মাহবুব আলম ও ছোট ছেলে সোহেল শাহনেয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Ads