ফুটবল ফাইনালে কুষ্টিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিনাইদহ ক্লাব

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
ফুটবল ফাইনালে কুষ্টিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিনাইদহ ক্লাব

ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুষ্টিয়ার পোড়াদহ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ ক্লাব।

শনিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ঝিনাইদহ ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী মোঃ রাশেদ খান।

এছাড়াও অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আমিন বিন হাছান পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এ্যাড এম এ মজিদ। প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে না বলতে হবে। প্রতিবেশী কেউ মাদকাসক্ত হলে তাকে বাধা দিতে হবে।

তা না হলে মাদকের ছোবল একসময় নিজের সন্তানকেও আক্রান্ত করতে পারে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ঝিনাইদহ ক্লাবকে ‘আড়াই লাখ টাকা’ এবং রানার্সআপ কুষ্টিয়ার পোড়াদহ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ‘দেড় লাখ টাকা’ পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা সূত্রে জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Ads