সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারো পানি বৃদ্ধি, আতংকে নদী পাড়ের মানুষ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারো পানি বৃদ্ধি, আতংকে নদী পাড়ের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি তৃতীয় দফায় বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে গত এক সপ্তাহ ধরে জেলার ৯টি উপজেলার যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলার নদীর তীরবর্তি এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে দেখা দিয়েছে ভাঙ্গন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বঅহী প্রকৌমলী মোখলেছুর রহমান রবিবার সকালে জানান,গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ৬ সেন্টিমিটার বেড়ে বিপদ সিমার মাত্র ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে যমুনায় পানি বৃদ্ধির কারণে গত একমাসে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামের যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা আকস্মিক ভাবে ধ্বসে ও দেবে গেছে। থেমে নেই কাজিপুরের বিস্তীর্ণ এলাকাসহ চৌহালী উপজেলার চর সলিমাবাদ। ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা।

এছাড়া পৌর এলাকার রাণীগ্রাম,খোকশাবাড়ি এলাকার গুণেরগাতি,খৈশাকুড়াসহ বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার কারণে প্রায় ১০-১৫ হাজার মানুষ পানিবন্ধি অবস্থায় আছে। প্রশাসনে পক্ষ থেকে এসব এলাকায় সরকারি ত্রাণ দেয়া হচ্ছে বলে জানাগেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেরমতে, চরাঞ্চলের ৩১টি উইনিয়নকে ঝুকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বড় ধরনের বন্যার মংকা নেই বলেও জানায় পাউবো।

Ads