আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের র‌্যালী

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের র‌্যালী

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ পর পায়রা চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাড. ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের ঝিনাইদহ জেলা আমির ও ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আযম মোঃ আবু বকর। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল আলিম, ওবাইদুর রহমান প্রমুখ।

Ads